এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্লাস্টিক সার্জারি: শুধু সৌন্দর্য নয়, সুস্থতা ও পুনর্গঠনেরও চিকিৎসা


প্রফেসর ডা. মৃণাল কান্তি দাস
লেখক
‘প্লাস্টিক সার্জারি’ কথাটা শুনলে অনেকেই মনে করেন সৌন্দর্যবর্ধনের জন্য করা সার্জারি। কিন্তু আসল সত্যি হলো, প্লাস্টিক সার্জারির একটি বিশাল অংশ জুড়ে আছে পুনর্গঠনমূলক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি, যেখানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অঙ্গ, পোড়া ক্ষত, জন্মগত দাগ বা রোগের কারণে বিকৃত হয়ে যাওয়া শরীরের অংশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। বিশ্বজুড়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্লাস্টিক সার্জারির মাধ্যমে নতুন জীবন পাচ্ছেন। এই সেবা চট্টগ্রামবাসীর কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও বিশেষজ্ঞ দলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
প্লাস্টিক সার্জারি মূলত তিনটি বড় ভাগে বিভক্ত; জেনারেল প্লাস্টিক সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং কসমেটিক বা এস্থেটিক সার্জারি। জেনারেল প্লাস্টিক সার্জারিতে ত্বক ও টিস্যুর টিউমার অপসারণ, এলিফ্যান্টিয়াসিসের মতো বিরল রোগের চিকিৎসা, আঘাত বা পুড়ে যাওয়ার কারণে সৃষ্ট ক্ষতের চিকিৎসা করা হয়। রিকনস্ট্রাকটিভ সার্জারিতে জন্মগত সমস্যা, যেমন; ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেট ঠিক করা এবং আঘাত বা অপারেশনের পরে শরীরের গঠন পুনরুদ্ধার করা হয়। এছাড়া, স্কার রিভিশনের মাধ্যমে পুরনো দাগ বা ত্বক পরিবর্তন করা হতে পারে। এই চিকিৎসাগুলো কেবল শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কসমেটিক সার্জারি কিছুটা ভিন্ন ও বাকি দুটি থেকে মানুষের কাছে বেশি পরিচিত। আত্মবিশ্বাস ও মানসিক সুস্থতার সাথে নিজের চেহারা ও শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করাটাও ওতপ্রোতভাবে জড়িত। কসমেটিক বা এস্থেটিক সার্জারি আজকাল বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সার্জিকাল এবং নন-সার্জিকাল উভয় ধরনের কসমেটিক প্রসিডিউর করা হয়। অভিজ্ঞ প্লাস্টিক সার্জনরা প্রতিটি রোগীকে চাহিদা ও শারীরিক অবস্থা অনুযায়ী সেবা-পরামর্শ দিয়ে থাকেন।
জন্মগতভাবে কাটা ঠোঁট বা তালু নিয়ে জন্মানো শিশু থেকে শুরু করে দুর্ঘটনায় পুড়ে যাওয়া বা আঘাতপ্রাপ্ত ব্যক্তি, পুরনো সার্জারির দাগ নিয়ে বিব্রত রোগী, কিংবা বয়সের ছাপ নিয়ে উদ্বিগ্ন যেকেউ – এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জারি বিভাগে সবার জন্যই সমাধান রয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নারী-পুরুষ উভয়ের জন্য নানাবিধ সেবা দেওয়া হয়, যা সর্বোচ্চ নিরাপত্তা ও সাফল্য নিশ্চিত করে।
এই বিভাগ পরিচালনার দায়িত্বে আছেন সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মৃণাল কান্তি দাস । দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তারা বিভিন্ন জটিল সার্জারি সফলভাবে সম্পন্ন এবং প্রতিটি রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ যত্ন ও মনোযোগ নিশ্চিত করে আসছেন।
সুস্থতা, স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস – সবকিছুর মূলেই রয়েছে সঠিক চিকিৎসার গুরুত্ব, আর সঠিক চিকিৎসার শুরু হয় সঠিক পরামর্শ দিয়ে। তাই প্লাস্টিক সার্জারি নিয়ে কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে ভুল ধারণায় বিভ্রান্ত না নয় বিশেষজ্ঞের পরামর্শ নিন, জীবন বদলান।
