এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম

ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ মুহাম্মদ আলী আজাদ
এমবিবিএস, ডিএলও, এমসিপিএস, এফসিপিএস
সিনিয়র কনসালটেন্ট
দক্ষতা ও অভিজ্ঞতা
• ব্রিগেডিয়ার
জেনারেল ডাঃ আজাদ বর্তমানে
চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ
চট্টগ্রাম)-এ ইএনটি ও
হেড-নেক সার্জারি বিভাগের
উপদেষ্টা বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান
হিসেবে দায়িত্ব পালন করছেন এবং
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম-এর
বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত
আছেন| তিনি বাংলাদেশ সশস্ত্র
বাহিনী ও জাতীয় পর্যায়ে
একজন স্বীকৃত হেড অ্যান্ড নেক
ক্যান্সার সার্জন| তিনি স্যার সলিমুল্লাহ
মেডিকেল কলেজ থেকে এমবিবিএস
ডিগ্রি অর্জন করেন|
• তিনি
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস
অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে ইএনটি ও
হেড-নেক সার্জারিতে এফসিপিএস
এবং এমসিপিএস
ডিগ্রি অর্জন করেন এবং
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিএলও ডিগ্রি
লাভ করেন|
• তিনি
ভারতের টাটা মেমোরিয়াল ক্যান্সার
হাসপাতাল, যুক্তরাষ্ট্রের এমডি এন্ডারসন ক্যান্সার
সেন্টার, যুক্তরাজ্যের রয়েল মার্সডেন হাসপাতাল
এবং যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার
সেন্টার থেকে সার্টিফাইড ফেলোশিপ
প্রশিক্ষণ সম্পন্ন করেছেন|
• হেড
ও নেক ক্যান্সার সার্জারিতে
অসামান্য অবদানের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে ‘সেনা
পারদর্শিতা পদক (এসপিপি)’ লাভ
করেন| এছাড়াও সিএমএইচ ঢাকা
ও সিএমএইচ চট্টগ্রাম থেকে হেড ও
নেক ক্যান্সার সার্জারিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ
প্রশংসাপত্র অর্জন করেছেন|
• ডাঃ
আজাদ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক
ˆবজ্ঞানিক সম্মেলন ও কর্মশালায় আমন্ত্রিত
বক্তা, প্যানেলিস্ট, মডারেটর এবং লাইভ সার্জারি
ডেমনস্ট্রেটর হিসেবে অংশগ্রহণ করেছেন|
তার বহু গবেষণা প্রবন্ধ
জাতীয় ও আন্তর্জাতিক
বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে|
• তিনি
গত ১৫ বছর যাবৎ
হেড-নেক ক্যান্সার সার্জারিতে
বিশেষদক্ষতা ও পারদর্শিতার দৃষ্টান্ত
স্থাপন করেছেন যেমন-ল্যারিঞ্জিয়াল
ক্যান্সার সার্জারি, থাইরয়েড ও প্যারাথাইরয়েড সার্জারি,
প্যারোটিড টিউমার সার্জারি, নেক
ডিসেকশন, মুখ, মুখগহ্বর ও
জিহ্বার ক্যান্সার সার্জারি ও পুনর্গঠন, সাইনোনেজাল
ক্যান্সার সার্জারি, প্যারাফ্যারিঞ্জিয়াল টিউমার ও ক্যারোটিড
বডি টিউমার সার্জারি| এছাড়াও
তিনি রিকারেন্ট ও স্যালভেজ হেড
ও নেক ক্যান্সার সার্জারিতে
বিশেষ পারদর্শী|
• তিনি
১০০-এর অধিক টোটাল
ল্যারিঞ্জেক্টমি অপারেশন সম্পন্ন করেছেন, যেখানে ভয়েস প্রোস্থেসিস
সংযোজনের মাধ্যমে রোগীদের উন্নত কণ্ঠস্বর পুনরুদ্ধার
সম্ভব হয়েছে| তিনি বাংলাদেশ
সশস্ত্র বাহিনীতে একটি ল্যারিঞ্জেক্টমি ক্লাব
প্রতিষ্ঠা করেছেন এবং সিএমএইচ
ঢাকা-এর ক্যান্সার সেন্টারের
একজন সক্রিয় প্রতিষ্ঠাতা সদস্য|
