এভারকেয়ার বিডি
ডাঃ আদনান জাওয়াদ

ডাঃ আদনান জাওয়াদ

এমবিবিএস, এমএস (ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি)

এটেন্ডিং কনসালটেন্ট

ডিপার্টমেন্ট :ই এন টি (নাক, কান ও গলা)

দক্ষতা ও অভিজ্ঞতা

• ডাঃ আদনান জাওয়াদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যাল (প্রাক্তন বিএসএমএমইউ) থেকে ইএনটি-তে এমএস ডিগ্রি অর্জন করেন|

• তিনি একজন অভিজ্ঞ ইএনটি ও হেড-নেক সার্জন, যার ৮ বছরেরও বেশি ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে| কান, নাক, গলা ও হেড-নেক সংক্রান্ত রোগের জন্য উন্নত ও রোগীকেন্দ্রিক চিকিৎসা প্রদান করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ|

• ডাঃ আদনান জাওয়াদ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইএনটি ও হেড-নেক সার্জারিতে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসেবে কাজ করার মাধ্যমে ব্যাপক ক্লিনিক্যাল ও অপারেটিভ অভিজ্ঞতা অর্জন করেছেন|

• তার সার্জিক্যাল দক্ষতার মধ্যে রয়েছে টনসিলেক্টমি, অ্যাডেনয়েডেক্টমি, সেপটোপ্লাস্টি, এফইএসএস (FESS) / সাইনাস সার্জারি, থাইরয়েড ও প্যারাথাইরয়েড সার্জারি, স্লিপ সার্জারি, টিম্প্যানোপ্লাস্টি এবং কর্টিকাল / মডিফাইড র‌্যাডিকাল মাস্টয়ডেক্টমির মতো উন্নত কানের অপারেশন|

• এছাড়াও তিনি নেক ডিসেকশন এবং স্যালিভারি গ্ল্যান্ড সার্জারিতে দক্ষ, জটিল হেড ও নেক রোগের ক্ষেত্রে নির্ভুলতা ও যত্নসহকারে চিকিৎসা প্রদান করেন|

• আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি ব্যবহার করে তিনি নিরাপদ অপারেশন, দ্রুত আরোগ্য এবং উন্নত চিকিৎসা ফলাফল নিশ্চিত করেন, যা রোগীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবনে ফিরে যেতে সহায়তা করে|

• ডাঃ আদনান জাওয়াদ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনারে নিয়মিত অংশগ্রহণ করেছেন|