এভারকেয়ার বিডি
ডাঃ দেবাশীষ চৌধুরী

ডাঃ দেবাশীষ চৌধুরী

এমবিবিএস, এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি)

সিনিয়র কনসালট্যান্ট

ডিপার্টমেন্ট :গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি

দক্ষতা ও অভিজ্ঞতা

 

• ডাঃ দেবাশীষ চৌধুরী ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস এবং ১৯৯৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) থেকে এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডিগ্রি অর্জন করেন|

• গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজিতে তাঁর ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে| তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং সিএমওএসএইচ মেডিকেল কলেজ-এ সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন| বর্তমানে তিনি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এ সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে কর্মরত আছেন|

• ডাঃ দেবাশীষ চৌধুরী ভারতের Institute of Liver & Biliary Sciences (ILBS) এ লিভার রোগ বিষয়ে ক্লিনিক্যাল ফেলোশিপ সম্পন্ন করেছেন| এছাড়াও University of Alberta Hospital (Canada), McGill University Health Centre (Canada), St. Michael's Hospital, Toronto (Canada) -এ অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কপি, হেপাটোলজি, লিভার ট্রান্সপ্লান্ট কেয়ার এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন|

• তিনি ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার ফেইল্যুর, হেপাটাইটিস বি ও সি, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণ, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD), ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS), প্যানক্রিয়াস ও পিত্তনালীর রোগ, অ্যাসিড রিফ্লাক্স (GERD) এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসারসহ তীব্র ও দীর্ঘমেয়াদি লিভার ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের চিকিৎসায় বিশেষ দক্ষ| এছাড়া তিনি ডায়াগনস্টিক ও থেরাপিউটিক আপার জিআই এন্ডোস্কপি, কোলনোস্কপি এবং অন্যান্য উন্নত এন্ডোস্কোপিক চিকিৎসায় অভিজ্ঞ|

• ডাঃ দেবাশীষ ESMO World Congress on Gastrointestinal Cancer এবং APDW -এর মতো আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন| এছাড়া গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিষয়ক একাধিক গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে|

• তিনি American College of Gastroenterology -এর আন্তর্জাতিক সদস্য এবং Bangladesh Gastroenterology Society -এর সদস্য|

ব্লগ