তিনি ভারত ও বাংলাদেশে মাইক্রোসার্জারিতে (এসআইসিএস, ফ্যাকো সার্জারি) উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।
তাঁর মেডিকেল গ্লুকোমা, মেডিকেল রেটিনা, YAG লেজার ক্যাপসুলোটমিতে দেশে এবং বিদেশে অভিজ্ঞতা রয়েছে।
অভিজ্ঞতা
তিনি মেডিকেল অফিসার হিসেবে চক্ষু বিভাগ BBMH, USTC-এ মার্চ'২০১১ থেকে ফেব্রুয়ারী ২০১৪ পর্যন্ত এবং মার্চ ২০১৪ থেকে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত সহকারী রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন।
কনসালটেন্ট হিসেবে LIONS দাতব্য চক্ষু হাসপাতাল, খুলশী, চট্টগ্রাম- এ জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ পর্যন্ত কাজ করেছেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে এ্যাটেন্ডিং কনসালটেন্ট পদে যোগদানের পূর্বে তিনি শেভরন চক্ষু হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।
সদস্যপদ
অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওএসবি)-আজীবন সদস্য।
বাংলাদেশ সোসাইটি অফ ক্যাটারাক্ট অ্যান্ড রিদ্র্যাক্টিভ সার্জনস (বিএসসিআরএস)-আজীবন সদস্য।
অল ইন্ডিয়া অপথ্যালমোলজি সোসাইটি (AIOS)-আজীবন সদস্য (H18395)।
এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জন (APACRS)।
আমেরিকান সোসাইটি অফ ক্যাটারাক্ট এবং রিদ্র্যাক্টিভ সার্জারি (ASCRS)।
তিনি ২০১৮ সালের জুলাই মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩১ তম APACRS (এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জন) এ "Visual improvement after Nd: YAG laser capsulotomy in posterior capsular opacity after cataract surgery" শিরোনামের ই-পোস্টারের জন্য ট্র্যাভেল গ্রান্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।
অর্জন
তিনি আমেরিকান কলেজ অফ সার্জন (ACS) থেকে চক্ষুবিদ্যায় সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন করেছেন যার নাম FACS ইন চক্ষু সার্জারি।