
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম

এটেন্ডিং কনসালটেন্ট
ডা. নাজিব একজন উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত ইয়াং রিউম্যাটোলজিস্ট (বাত-ব্যাধি) ও মেডিসিন বিশেষজ্ঞ।
তিনি আইএএইচএস (ইউএসটিসি) থেকে এমবিবিএস এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এমসিপিএস (মেডিসিন) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হতে এমডি (রিউম্যাটোলজি) ডিগ্রি অর্জন করেন।
তিনি ইউরোপিয়ান আলাইন্স অফ এসোসিয়েশন ফর রিউম্যাটলজি (ইউলার) দ্বারা সার্টিফাইড রিউম্যাটোলজিস্ট এবং এশিয়া-প্যাসিফিক লীগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি (এপলার) এর ইয়াং রিউমাটোলজিস্ট কমিটির সক্রিয় সদস্য। এছাড়া বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক রিউম্যাটিক ডিজিজেস প্রতিরোধ ও ব্যবস্থাপনার জাতীয় নির্দেশিকা তৈরি কমিটির কারিগরি সদস্য।
তাঁর দক্ষতার বিশেষ ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের জটিল আর্থ্রাইটিস (জয়েন্টের ব্যথা), স্পন্ডিলো-আর্থ্রাইটিস (মেরুদন্ড ও কোমরের বাত), এসএলই (লুপাস), রক্তনালীর (ভাস্কুলাইটিস) ও মাংসপেশীর (মায়োসাইটিস) বাত রোগীদের আধুনিক, সামগ্রিক ও বহুমাত্রিক চিকিৎসা প্রদান করা।