এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম

• ডাঃ রূপশ্রী বিশ্বাস অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। গর্ভকালীন ও প্রসূতি সেবা, গাইনোকোলজিক্যাল রোগের চিকিৎসা, বন্ধ্যত্ব ব্যবস্থাপনা এবং আধুনিক মিনিমালি ইনভেসিভ গাইনোকোলজিক্যাল সার্জারিতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি ১৯৯৮ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে জুলাই ২০১৪ সালে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন ।
• প্রসূতি চিকিৎসায় তাঁর অভিজ্ঞতার মধ্যে রয়েছে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, ইনস্ট্রুমেন্টাল ভ্যাজাইনাল ডেলিভারি, ব্রিচ ডেলিভারি, যমজ শিশুর নরমাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন এবং বিভিন্ন প্রসূতিসংক্রান্ত অপারেশন ও চিকিৎসা ।
• গাইনোকোলজিতে তাঁর বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেকটমি, ভ্যাজাইনাল হিস্টেরেকটমি, ল্যাপারোটমি, এক্টোপিক প্রেগন্যান্সির চিকিৎসা ও অপারেশন, ওভারিয়ান টিউমার ও মাসের চিকিৎসা এবং বিভিন্ন বড় ও ছোট গাইনোকোলজিক্যাল অপারেশন ।
• তিনি মিনিমালি ইনভেসিভ গাইনোকোলজিক্যাল সার্জারিতে দক্ষ, যার মধ্যে রয়েছে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেকটমি (TLH), ওভারিয়ান মাস অপসারণ এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে এক্টোপিক প্রেগন্যান্সির অপারেশনসহ অন্যান্য আধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি ।
• ডাঃ বিশ্বাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এফসিপিএস পার্ট-২ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (DMU), গাইনোকোলজিক্যাল ল্যাপারোস্কোপিতে সার্টিফিকেট প্রশিক্ষণ এবং বন্ধ্যত্ব চিকিৎসা, বিশেষ করে ইনট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ।
• তিনি রিপ্রোডাক্টিভ মেডিসিন ও অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ART) বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি, হিস্টেরোস্কোপিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ এবং ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন ।