এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম

এ্যাটেন্ডিং কনসালটেন্ট - নিউরোলজি
• ডাঃ মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী একজন নিবেদিতপ্রাণ নিউরোলজিস্ট যিনি বাংলাদেশসহ যুক্তরাজ্যে দীর্ঘ প্রশিক্ষণ ও ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকার অধীনে নিউরোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।
• এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগদানের আগে, তিনি মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রামে সহকারী অধ্যাপক (নিউরোলজি) হিসেবে কর্মরত ছিলেন। চিকিৎসা জীবনের শুরু থেকেই তিনি ক্লিনিক্যাল মেডিসিনের প্রতি গভীর আগ্রহী এবং স্নায়ুরোগ চিকিৎসায় নিবেদিত।
• তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুইন আলেকজান্দ্রা হাসপাতাল (পোর্টসমাউথ, যুক্তরাজ্য), বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, স্কয়ার হাসপাতাল লিমিটেড, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পর্যায়ে স্ট্রাকচার্ড মেডিকেল ট্রেনিং গ্রহণের সুযোগ পেয়েছেন এবং পেশাগত চাকুরির দায়িত্ব পালন করেছেন। বৃহৎ পরিসরে দীর্ঘ এই দায়িত্ব তাঁকে অ্যাকিউট মেডিসিনে বিস্তৃত দক্ষতা ও নিউরোলজিক্যাল রোগের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় ধারাবাহিক হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করেছে।
• স্ট্রোক, এপিলেপসি, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক নিউরোপ্যাথি এবং নিউরোডিজেনারেটিভ রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। ভবিষ্যতে তিনি ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি-তে গভীর দক্ষতা অর্জনের লক্ষ্য রাখেন।
• তিনি ক্লিনিক্যাল এপিলেপসি ও ইইজি ইন্টারপ্রিটেশন, পারকিনসনিজম এবং মুভমেন্ট ডিজঅর্ডারস সম্পর্কিত একাধিক দীর্ঘমেয়াদি জাতীয় কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং হাতে-কলমে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছেন। কোমা স্কেলস সমূহের তুলনামূলক নিরীক্ষণ ও স্ট্রোক স্কেলস সমূহ ব্যবহার করে পরিণতি পর্যবেক্ষণ বিষয়ক গবেষণাসহ তাঁর মৌলিক ও যৌথ গবেষণা কাজ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির "জার্নাল অফ নিউরোসায়েন্স" সহ স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।
• ডাঃ আজিম চৌধুরী একজন উদ্যমী, আত্মবিশ্লেষণী ও পেশাগতভাবে নিবেদিত চিকিৎসক, যিনি নিজের সীমাবদ্ধতা ও উন্নয়নের ক্ষেত্র সম্পর্কে সচেতন। তিনি ব্যক্তিগত ও পেশাগত উৎকষের্র ধারাবাহিক চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। রোগীর প্রতি তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও সেবার প্রতি গভীর মনোযোগ তাঁকে উচ্চমানসম্পন্ন চিকিৎসা দানে সচেষ্ট রাখে।