প্রফেসর ডা. দিদারুল আলম ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে, তিনি শিশু স্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ, এমডি এবং এফসিপিএস সম্পন্ন করেছেন।
তিনি ১৯৯২ সালে IAHS চট্টগ্রামে বায়োকেমিস্ট্রির লেকচারার হিসেবে যোগদান করেন।
তিনি USTC-তে সহকারী রেজিস্ট্রার হিসাবে তার পেডিয়াট্রিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯৪ সালে এবং পরবর্তীতে ২০১৩ সালে বিভাগের অধ্যাপক ও প্রধান হন।
২০০৭ সালে তার উদ্যোগে এবং সরাসরি তত্ত্বাবধানে USTC-তে একটি আধুনিক সুসজ্জিত NICU প্রতিষ্ঠা করেন।
তিনি বিগত ৪ বছর ধরে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ (সিএমওএসএইচ-এমসি) পিআইসিইউ (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) এর অধ্যাপক ও প্রধান হিসেবে কাজ করছেন।
তিনি বিসিপিএস-ঢাকা এর পিআইসিইউ ফেলোশিপ পাঠ্যক্রমের সম্মানিত সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।
তার দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা পেশায় তিনি স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার পরীক্ষক ছিলেন।
তিনি BCPS (বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনস) এর এমসিপিএস, এফসিপিএস পরীক্ষার কজন পরীক্ষক।
প্রফেসর ডা. দিদারুল আলম এর প্রায় ৩০ টি প্রকাশনা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।