এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
২৪ সেপ্টেম্বর ২০২৪
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চালু হলো বিশেষায়িত হার্ট ফেইলিউর ক্লিনিক

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে হৃদ্যন্ত্রের অকার্যকারিতা বা হার্ট ফেইলিউরে আক্রান্ত রোগীদের জন্য যাত্রা শুরু করেছে বিশেষায়িত হার্ট ফেইলিউর ক্লিনিক। আধুনিক প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসা এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা এই ক্লিনিকের লক্ষ্য হলো হার্ট ফেইলিউর রোগীদের জন্য সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসার ফলাফল ও জীবনমান উন্নত করা।
নতুন এই ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) সামির সিং স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কো-অর্ডিনেটর প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাছান মামুন; এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট, ইলেক্ট্রোফিজিওলজিস্ট ও হার্ট ফেইলিউর বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী এবং মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডাঃ আরিফ মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ তারিক বিন আব্দুর রশিদ এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব মেডিকেল সার্ভিসেস অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স ডাঃ তানিয়া লোধ।
অনুষ্ঠানে প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাছান মামুন নতুন হার্ট ফেইলিউর ক্লিনিকের বিভিন্ন সুবিধা ও সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, হার্ট ফেইলিউর রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে এই ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ দলের সমন্বয়ে রোগীদের তাদের শারীরিক অবস্থা ও জীবনযাপন কার্যকরভাবে ব্যবস্থাপনায় সহায়তা করা হবে।
প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী বলেন, হার্ট ফেইলিউর একটি জটিল রোগ, যার চিকিৎসায় সমন্বিত ও বহুমাত্রিক চিকিৎসা পদ্ধতি প্রয়োজন। নতুন এই ক্লিনিকে আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতার সমন্বয়ে রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে রোগীদের চিকিৎসার ফলাফল ও জীবনমান উন্নত করার লক্ষ্য রয়েছে।
ডাঃ আরিফ মাহমুদ বলেন, এভারকেয়ার হসপিটাল সবসময় বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে হৃদরোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের অংশ হিসেবেই হার্ট ফেইলিউর ক্লিনিক চালু করা হয়েছে।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নতুন হার্ট ফেইলিউর ক্লিনিক হৃদ্যন্ত্রের অকার্যকারিতায় আক্রান্ত রোগীদের জন্য উন্নত রোগ নির্ণয়, বিশেষজ্ঞ পরামর্শ, চিকিৎসা পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনায় একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
