এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটালে ক্যান্সার সেন্টার চালু

- হোম
- নিউজ এন্ড মিডিয়া
- এভারকেয়ার হসপিটালে ক্যান্সার সেন্টার চালু
চট্টগ্রামে সর্বপ্রথম কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এই সেন্টার চালু হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের রোগীরা মেডিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, পেইন-পেলিয়্যাটিভ কেয়ারসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। ক্যান্সার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটালের এমডি ও সিইও ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের অংশ হিসেবে কমিপ্রহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত। এই কমিপ্রহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারের মাধ্যমে বিএমটি পরিষেবা সকলের জন্য সহজলভ্য করে তোলা সম্ভব হবে এবং উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না। এটি এই অঞ্চলের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, দেশে ক্যান্সার রোগীদের সেবা নিশ্চিতে সাইকোলজিক্যাল ট্রান্সফর্মেশন, কনভিকশনাল ট্রান্সফর্মেশন এবং বিহেবিয়ারাল পার্সপেকটিভ এর জরুরি প্রয়োজন।
এই তিনটি ট্রান্সফর্মেশন নিশ্চিতের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল ক্যান্সার রোগীদের সর্বোচ্চ সেবা করে যাচ্ছে। এই ব্যবস্থা চট্টগ্রাম অঞ্চলের রোগীদের জন্য নিঃসন্দেহে ভালো খবর। মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ বলেন, প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক সরঞ্জাম ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় সম্ভব। এর সবই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কমিপ্রহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের হেমাটোলজি ও বিএমটি সেন্টারের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশ’র মেডিক্যাল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
