এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সরকারি EPI টিকাদান সেবা

- হোম
- নিউজ এন্ড মিডিয়া
- এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সরকারি EPI টিকাদান সেবা
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে জনগণের জন্য সরকারি Expanded Programme on Immunization (EPI) টিকাদান সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় সরকারি টিকাদান সেবা আরও সহজে গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
EPI টিকাদান কর্মসূচির আওতায় BCG, DPT, হেপাটাইটিস বি, Hib, PCV, OPV, IPV এবং MR টিকা প্রদান করা হয়। পাশাপাশি শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, নিউমোনিয়া, টাইফয়েড, জলাতঙ্ক, জরায়ুমুখের ক্যান্সার, মেনিনজাইটিস এবং টিটেনাসসহ বিভিন্ন টিকাদান সেবাও রয়েছে।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ভ্যাক্সিনেশন সেন্টারে অভিজ্ঞ নার্সদের মাধ্যমে টিকা প্রদান করা হয় এবং স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা হয়। টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের টিকাদানের রেকর্ড সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর জানান, বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকারের অংশ হিসেবে এই EPI ভ্যাক্সিনেশন সেন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে জনগণ সহজে প্রয়োজনীয় সরকারি টিকাদান সেবা গ্রহণ করতে পারবেন।
টিকাদান সেবা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১০৬৬৩ নম্বরে।
