এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
২৯ আগস্ট ২০২৪
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হলো ১০০টি কার্ডিয়াক সার্জারি

- হোম
- নিউজ এন্ড মিডিয়া
- এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হলো ১০০টি কার্ডিয়াক সার্জারি
বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সফলভাবে ১০০টি কার্ডিয়াক সার্জারি সম্পন্ন করার গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এই সাফল্যের তথ্য তুলে ধরে।এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আসিফ আহমেদ বিন মঈন ১০০টি কার্ডিয়াক সার্জারির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সম্পন্ন হওয়া ১০০টি অস্ত্রোপচারের মধ্যে ৯৩টি ছিল করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং (CABG), ১টি ছিল CABG-এর সঙ্গে অর্টিক ভালভ রিপ্লেসমেন্ট (AVR), ৫টি ছিল অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্ট (ASD) ক্লোজার এবং ১টি ছিল ডাবল ভালভ রিপ্লেসমেন্ট (DVR)। উল্লেখযোগ্য বিষয় হলো, সবগুলো CABG অস্ত্রোপচারই অফ-পাম্প বিটিং হার্ট টেকনিকের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এসব রোগীর প্রায় ৮০ শতাংশের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজ ছিল, যা চিকিৎসার জটিলতা ও ঝুঁকির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। এই সাফল্য সম্পর্কে ডাঃ আসিফ আহমেদ বিন মঈন বলেন, “আমরা আনন্দিত যে এই কার্ডিয়াক সার্জারিগুলোর প্রতিটি রোগী বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এবং আগের তুলনায় ভালো জীবনযাপন করছেন। এই সাফল্য আমাদের দক্ষ চিকিৎসক ও নিবেদিতপ্রাণ পুরো চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। প্রতিটি রোগীকে সমন্বিত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে আমাদের টিম প্রতিশ্রুতিবদ্ধ।” এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ১০০টি কার্ডিয়াক সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ার এই মাইলফলক চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে উন্নত হৃদযন্ত্রের অস্ত্রোপচার সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ কার্ডিয়াক সার্জিক্যাল টিম এবং সমন্বিত চিকিৎসাসেবার মাধ্যমে জটিল হৃদরোগের চিকিৎসায় হাসপাতালের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।
