এভারকেয়ার বিডি
১২ ডিসেম্বর ২০২১

পিএইচপি ফ্যামিলির সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের

পিএইচপি ফ্যামিলির সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি পিএইচপি ফ্যামিলি’র সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, পিএইচপি ফ্যামিলি’র কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুবিধা প্রদান করবে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিওও সামির সিং; হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং; হেড অব কর্পোরেট মার্কেটিং ফারাহ সুলতানা শহীদ; কর্পোরেট রিলেশন ম্যানেজার রাম প্রসাদ সুশীল; কর্পোরেট রিলেশন এক্সিকিউটিভ রিয়াজ রহমান। পিএইচপি ফ্যামিলি’র পক্ষ থেকে ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান; ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন; ডিজিএম অব বিজনেস কমিউনিকেশন ইন্তেখাব আলম মান্না প্রমুখ।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিওও সামির সিং বলেন, “পিএইচপি ফ্যামিলি’র সাথে এই চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আশা করি, প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারবর্গ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিতে আসবেন এবং আমরা তাদের সেরা অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করবো।”