এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শিশুর প্রথম লেজার টনসিলেকটমি সফলভাবে সম্পন্ন

- হোম
- নিউজ এন্ড মিডিয়া
- এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শিশুর প্রথম লেজার টনসিলেকটমি সফলভাবে সম্পন্ন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ১০ বছর বয়সী এক শিশুর সফলভাবে LASER Tonsillectomy সম্পন্ন হয়েছে। উন্নত প্রযুক্তিনির্ভর এই অস্ত্রোপচারের মাধ্যমে চট্টগ্রামে আধুনিক ENT চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
LASER Tonsillectomy-তে লেজার প্রযুক্তি ব্যবহার করে টনসিল অপসারণ করা হয় এবং অস্ত্রোপচারের সময় রক্তপাত নিয়ন্ত্রণে সহায়তা করা হয়। এই অস্ত্রোপচারে মোট রক্তক্ষরণের পরিমাণ ১০ মিলিলিটারেরও কম ছিল বলে জানানো হয়েছে।
অস্ত্রোপচারটি অভিজ্ঞ সার্জন, অ্যানেস্থেশিয়া টিম এবং অপারেশন থিয়েটারের দক্ষ টিমের সমন্বয়ে সম্পন্ন হয়। ডাঃ এ.বি.এম. তোফাজ্জল হোসাইন LASER ENT Surgery-তে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন চিকিৎসক। বাংলাদেশে LASER Tonsillectomy-এর প্রাথমিক পর্যায়ের অগ্রগতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি বিভিন্ন দেশে উন্নত LASER ENT Surgery-এর অভিজ্ঞতা অর্জন করেছেন।
এই সফল অস্ত্রোপচার এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত ENT চিকিৎসা এবং রোগীকেন্দ্রিক সার্জিক্যাল কেয়ারের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
