এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
বিশ্ব হার্ট দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে হেলথ টক, ম্যারাথন ও সাইক্লোথন

- হোম
- নিউজ এন্ড মিডিয়া
- বিশ্ব হার্ট দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে হেলথ টক, ম্যারাথন ও সাইক্লোথন
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশেষ হেলথ টক, ম্যারাথন ও সাইক্লোথনের আয়োজন করে। হৃদ্স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হৃদরোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ বছরের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য “Use Heart for Action”-কে সামনে রেখে হৃদরোগ প্রতিরোধে ব্যক্তি ও সমাজের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামির সিং; ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন; সিনিয়র কনসালট্যান্ট ডাঃ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস এবং সিনিয়র কনসালট্যান্ট ডাঃ তারিক বিন আব্দুর রশিদসহ অন্যান্যরা।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত ম্যারাথন ও সাইক্লোথনে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নিয়মিত শারীরিক পরিশ্রম ও সক্রিয় জীবনযাপনের মাধ্যমে হৃদ্স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।
হেলথ টকে বক্তারা হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সামির সিং হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্ব দেন। প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন হৃদরোগ প্রতিরোধ ও চিকিৎসায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডাঃ জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস হৃদ্স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। ডাঃ তারিক বিন আব্দুর রশিদ নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেন।
চট্টগ্রাম ও আশপাশের মানুষের মধ্যে হৃদ্স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা তৈরিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।
