এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
২৯ অক্টোবর ২০২২
স্ট্রোক হলে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ: জানুন লক্ষণ ও করণীয়

‘স্ট্রোক হলে এক মিনিটে প্রায় ২২ লাখ নিউরন মৃত্যবরণ করতে পারে। এ জন্য বিশেষজ্ঞরা বলেন, স্ট্রোকের রোগীদের জন্য প্রতিটি সেকেন্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, স্ট্রোক হয়েছে বোঝামাত্র এক সেকেন্ডও নষ্ট না করে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।’
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর এ কথা বলেন।
নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আনিসুল ইসলাম খান বলেন, ‘স্ট্রোকের ক্ষেত্রে ফিজিওথেরাপি অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি। অনেক সময় দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চল বা প্রান্তিক অঞ্চলগুলোয় ফিজিওথেরাপি নিয়ে জনমনে সচেতনতা খুবই কম। অনেক রোগীরই স্ট্রোকের পর হাত-পা বেঁকে যায় এবং বাকি জীবন এভাবেই থেকে যায়। সেসব রোগীদের জন্য ফিজিওথেরাপি উপকারী। অনেকে ভাবেন ফিজিওথেরাপি চিকিৎসা কোনও কাজে আসে না। তবে ধারণাটি সম্পূর্ণ ভুল। তবে সঠিক স্থানে ও সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে। কোর্স সম্পূর্ণ করলে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা বেশি।’
