এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫
একজন বাবা-মায়ের জন্য প্রিম্যাচিউর বেবির জন্ম মানেই গভীর উৎকণ্ঠা, ভয় ও অনিশ্চয়তা। এই রোগীর অভিজ্ঞতার ভিডিওতে তুলে ধরা হয়েছে মাত্র ২৭ সপ্তাহে জন্ম নেওয়া এক প্রিম্যাচিউর নবজাতকের সুস্থ হয়ে বাড়ি ফেরার অনুপ্রেরণামূলক গল্প। দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ও পূর্বের দুটি মিসক্যারেজের পর জন্ম নেওয়া শিশুটিকে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের NICU-তে ভর্তি করা হয়। ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে এবং দক্ষ নিওনেটাল টিমের নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত যত্ন ও ধারাবাহিক সাপোর্টের মাধ্যমে শিশুটির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়। ৩৫ দিন চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর শিশুটি বাড়ি ফেরার উপযোগী হয়ে ওঠে। প্রিম্যাচিউর বেবি, NICU কেয়ার ও নবজাতকের বিশেষায়িত চিকিৎসা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানতে আগ্রহী পরিবারগুলোর জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরে।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩