এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪
জন্মের পর থেকেই সর্দি-কাশিতে ভুগছিল চট্টগ্রামের বাসিন্দা লিজার সন্তান। কয়েকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর পরও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সংকটাপন্ন অবস্থায় দ্রুত শিশুটিকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিয়ে আসেন লিজা। এখানে পেডিয়াট্রিক ও নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা শুরু হয়। চিকিৎসার ৪৮ ঘণ্টার মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার উন্নতি দেখা যায় এবং ১৩ দিন চিকিৎসা ও পর্যবেক্ষণের পর মা তাঁর সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে পারেন। বর্তমানে শিশুটি ভালো আছে। এই ভিডিওতে লিজা নিজেই জানাচ্ছেন তাঁর সন্তানের অসুস্থতা, চিকিৎসা এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩