এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামের পটিয়া এলাকার একজন রোগী দীর্ঘদিন ধরে রাতে ঘুমানোর সময় শ্বাসকষ্ট, চোখে সমস্যা এবং মাথায় চাপ অনুভব করছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেইন টিউমার শনাক্ত হয়। বিষয়টি জানার পর রোগী ও তার পরিবার স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তিনি চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আসেন এবং নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আমিনুর রহমান (আজাদ)-এর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ক্লিনিক্যাল মূল্যায়নের পর তার ব্রেইন টিউমার সার্জারি করা হয়। সফল অস্ত্রোপচারের পর রোগীর হাত-পায়ে দুর্বলতা বা নতুন কোনো উল্লেখযোগ্য স্নায়বিক জটিলতা দেখা দেয়নি এবং বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। এই ভিডিওতে রোগী নিজেই তার ব্রেইন টিউমার চিকিৎসা ও সার্জারির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩