এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫
ডেঙ্গু জ্বর শিশুদের জন্য কতটা গুরুতর হয়ে উঠতে পারে, তারই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন মাসুদ পারবেজ। জুলাই মাসে তাঁর কন্যা ইনায়া মাসুদ মাতৃকা ডেঙ্গুতে আক্রান্ত হলে শুরুতে সাধারণ জ্বর মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়। একাধিক হাসপাতালে ভর্তি ও PICU সাপোর্টের পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে পড়ে। এরপর তারা ইনায়াকে নিয়ে আসেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। এখানে পেডিয়াট্রিকস অ্যান্ড নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে শিশুটির ICU কেয়ার, নিবিড় পর্যবেক্ষণ, উন্নত মনিটরিং ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে কয়েক দিনের মধ্যেই ইনায়ার শারীরিক অবস্থার উন্নতি হয় এবং সে পরিবারের কাছে ফিরে যায়। এই ভিডিওতে বাবা মাসুদ পারবেজ তাঁদের কঠিন সময়ের অভিজ্ঞতা, চিকিৎসকদের ভূমিকা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পাওয়া চিকিৎসাসেবার কথা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩