এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০১ জুন ২০২৫
শাহনাজ বেগমের ছেলে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত মশা মারার ওষুধ খেয়ে ফেলে। তাকে দ্রুত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আনা হলে শারীরিক অবস্থার অবনতির কারণে পিআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পেডিয়াট্রিক ও নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডাঃ প্রণব কান্তি মল্লিকের তত্ত্বাবধানে শিশুটিকে ভেন্টিলেটরি সাপোর্টসহ নিবিড় চিকিৎসা দেওয়া হয়। সাত দিন ভেন্টিলেশনে থাকার পর শিশুটির অবস্থার উন্নতি হয় এবং সে আশঙ্কামুক্ত হয়। বর্তমানে সে সুস্থ আছে। এই ভিডিওতে রোগীর মা শাহনাজ বেগম নিজেই তার সন্তানের গুরুতর অসুস্থতা, চিকিৎসা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পিআইসিইউ সেবার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩