এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫
সন্তানের অসুস্থতা একজন বাবার জন্য অত্যন্ত কঠিন ও উদ্বেগের সময়। এই ভিডিওতে বাবা বাপ্পু তার মেয়ের গুরুতর অসুস্থতার সময়কার অভিজ্ঞতা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিকিৎসায় তার সন্তানের সুস্থ হয়ে ওঠার গল্প তুলে ধরেছেন। নিউমোনিয়ায় গুরুতরভাবে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও সন্তানের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিয়ে আসা হয়। শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন হয় এবং উন্নত NICU সুবিধা, নিবিড় পর্যবেক্ষণ ও বিশেষায়িত চিকিৎসার মাধ্যমে তার চিকিৎসা করা হয়। ডাঃ দীপিকা দে, কনসালট্যান্ট, নিওনেটোলজি অ্যান্ড পেডিয়াট্রিক্স, এবং তার টিম চিকিৎসার পুরো সময়ে শিশুটির নিবিড় যত্ন নেন। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়। এই ভিডিওতে বাবা বাপ্পু এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের চিকিৎসা, NICU সেবা এবং চিকিৎসক ও টিমের আন্তরিক সহযোগিতার অভিজ্ঞতাও তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩