এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬
গত ১৫ আগস্ট জ্বর ও রক্তযুক্ত পায়খানা নিয়ে মোহাম্মদ আনাসের শুরু হয় এক কঠিন চিকিৎসাযাত্রা। চট্টগ্রামের একটি হাসপাতালে পরপর দুটি অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শরীর ফুলে যায় এবং শুরু হয় সবুজ রঙের বমি।এই সংকটময় সময়ে আনাসকে নিয়ে আসা হয় এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। এখানেডাঃ মুহাম্মদ ফরিদুল ইসলাম, এটেন্ডিং কনসালট্যান্ট, পেডিয়াট্রিক সার্জারিএবংপ্রফেসর ডাঃ প্রণব ক্রান্তি মল্লিক, সিনিয়র কনসালট্যান্ট, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনেটোলজি-এর তত্ত্বাবধানে তার নিবিড় চিকিৎসা শুরু হয়। চিকিৎসক, নার্স ও পুরো মেডিকেল টিমের নিবেদিত যত্ন এবং মহান আল্লাহর রহমতে আনাস ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে ভালো আছে।এই রোগীর অভিজ্ঞতার ভিডিওতে আনাসের মা তুলে ধরেছেন তাদের পরিবারের কঠিন সময়ের অভিজ্ঞতা, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চিকিৎসার অভিজ্ঞতা এবং আনাসের চিকিৎসায় পাশে থাকা চিকিৎসক, নার্স ও পুরো মেডিকেল টিমের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতার কথা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩