এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২০ মে ২০২৬
২০২৫ সালের আগস্ট মাসে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ফয়েজ আহমদের বুকে ব্যথা শুরু হয়। মীরসরাইয়ের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর জানা যায়, তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাঁর পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিয়ে আসেন। এখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ তারিক বিন আব্দুর রশিদের পরামর্শে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর হৃদযন্ত্রে চারটি ব্লক রয়েছে, যার মধ্যে দুটি ব্লক ছিল প্রায় ৯৯% সংকুচিত। ব্লকের সংখ্যা ও অবস্থার বিবেচনায় চিকিৎসকরা রিং বা স্টেন্ট বসানোর পরিবর্তে হার্ট বাইপাস সার্জারি বা CABG করার পরামর্শ দেন। পরবর্তীতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের কনসালটেন্ট ডাঃ মো. মনজুর হোসেনের তত্ত্বাবধানে তাঁর সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এই ভিডিওতে ফয়েজ আহমদ ও তাঁর ছেলে তাঁর হৃদরোগের চিকিৎসা, বাইপাস সার্জারি এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩