কক্সবাজারের বাসিন্দা মোঃ সাকিবউদ্দিন অভিষেক মাথায় গুরুতর আঘাত ও অস্ত্রোপচারের পর কিডনির জটিলতায় আক্রান্ত হন। তার ক্রিয়েটিনিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং প্রয়োজন হয় নিবিড় পর্যবেক্ষণ ও সময়মতো চিকিৎসা ব্যবস্থাপনার। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিউরোসার্জারি ও নেফ্রোলজি বিভাগের সমন্বিত চিকিৎসার মাধ্যমে তার চিকিৎসা করা হয়। নেফ্রোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ ফয়েজুর রহমানের নিবিড় পর্যবেক্ষণ, ওষুধভিত্তিক চিকিৎসা পরিকল্পনা এবং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে তার কিডনির কার্যকারিতার উন্নতি ঘটে এবং চিকিৎসাকালীন সময়ে ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি। এই ভিডিওতে মোঃ সাকিবউদ্দিন অভিষেক এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে তার চিকিৎসা ও সুস্থতার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩