এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬
মিসেস চম্পা গোমেজের মা, জয়ন্তী গোমেজ দীর্ঘদিন ধরে তীব্র হাঁটুর ব্যথায় ভুগছিলেন। হাঁটাচলা, উঠাবসা এবং দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন তাঁর জন্য ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠেছিল।উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও বিদেশযাত্রার ধকল, সময় ও অন্যান্য বাস্তব বিষয় বিবেচনা করে তাঁরা চিকিৎসার জন্য বেছে নেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। এখানে অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাহুল ভানের তত্ত্বাবধানে জয়ন্তী গোমেজের Knee Replacement Surgery বা হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি আগের তুলনায় অনেক স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন এবং দৈনন্দিন কাজকর্মে স্বস্তি ফিরে পেয়েছেন। এই ভিডিওতে জয়ন্তী গোমেজের সফল চিকিৎসা ও সুস্থতার অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেছেন তাঁর মেয়ে, মিসেস চম্পা গোমেজ।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩