এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬
জামালপুর সদরের বাসিন্দা সৈয়দা শরিফা আলম তাঁর মায়ের অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসার জন্য নিয়ে আসেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। শরিফা জানান, প্রায় দুই বছর আগে তাঁর মায়ের প্রথমবার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়েছিল। সম্প্রতি আবারও ব্যথা তীব্র আকার ধারণ করলে জামালপুরে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আসার পর রোগীকে পর্যবেক্ষণ করেন জেনারেল, ল্যাপারোস্কোপিক ও লেজার কোলোরেক্টাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডাঃ মোঃ সুরমান আলী। রোগীর ব্যথার তীব্রতা বিবেচনা করে তিনি ল্যাপারোস্কোপিক সার্জারির সিদ্ধান্ত নেন। ছোট ছিদ্রের মাধ্যমে সম্পন্ন হওয়া এই মিনিমালি ইনভেসিভ সার্জারি ডাঃ মোঃ সুরমান আলী ও তাঁর টিম সফলভাবে সম্পন্ন করেন।চিকিৎসার পুরো সময়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের আন্তরিক সহযোগিতা এবং মানসিক সাহস জোগানোর বিষয়টিও তুলে ধরেছেন রোগীর মেয়ে সৈয়দা শরিফা আলম।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩