এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫
ডেলিভারির পর শ্বাসকষ্ট ও নিঃশ্বাস নিতে না পারাসহ নানা জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে একটি নবজাতক। রাঙ্গুনিয়া শান্তির হাট থেকে শিশুটিকে দ্রুত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই শিশুটির লাইফ সাপোর্টের প্রয়োজন হয়। এরপর পেডিয়াট্রিকস অ্যান্ড নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে NICU-তে শিশুটির নিবিড় পরিচর্যা ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। চিকিৎসক ও নার্সিং টিমের সমন্বিত প্রচেষ্টায় শিশুটির চিকিৎসা এগিয়ে যায়। এই ভিডিওতে শিশুটির পরিবারের একজন সদস্য তাঁদের কঠিন সময়ের অভিজ্ঞতা এবং ডাঃ দীপিকা দে ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩