এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬
কক্সবাজারের বাসিন্দা ও দুবাই প্রবাসী জনাব জয়নাল আবেদিনের শিশু পুত্র প্রথমে ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রামে রেফার করা হয়। সেখানে একটি হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পরও শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU)-এ ভর্তি করা হয়।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিওনেটোলজি ও পেডিয়াট্রিক বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা শুরু হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মেনিনগোএনসেফালাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এবং টাইপ–২ রেসপিরেটরি ফেলিওর ধরা পড়ে। রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে প্রথম পাঁচ দিন লাইফ সাপোর্টে রেখে নিবিড় পরিচর্যা ও সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত পরিচর্যার ফলে শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সন্তানের সুস্থতা ফিরে পাওয়ায় জনাব জয়নাল আবেদিন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবং চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত সমগ্র মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জটিল ও সংকটাপন্ন শিশু রোগের চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞ, আধুনিক প্রযুক্তি এবং নিবিড় পরিচর্যার সমন্বয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম আপনার বিশ্বস্ত চিকিৎসাসঙ্গী।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩