এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০৩ জুন ২০২৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোঃ মোরশেদের স্ত্রী ৭ মাসের গর্ভাবস্থায় গুরুতর প্রসবকালীন জটিলতায় পড়েন। উচ্চ রক্তচাপের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়লে রাত ৩টায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে রোগীর সংকটাপন্ন অবস্থা বিবেচনায় পরবর্তীতে তাকে দ্রুত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেখানে জরুরি সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। ৭ মাসে জন্ম নেওয়া প্রিম্যাচিউর শিশুটির বিভিন্ন জটিলতা দেখা দিলে তাকে নিওনেটাল ICU-তে ভর্তি করা হয়। পেডিয়াট্রিকস অ্যান্ড নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে শিশুটির নিবিড় পরিচর্যা ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। প্রায় ৪০ দিনের চিকিৎসা ও পর্যবেক্ষণের পর শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত। এই ভিডিওতে শিশুটির বাবা মোঃ মোরশেদ তাঁদের কঠিন সময়ের অভিজ্ঞতা এবং সন্তানের সুস্থ হয়ে ওঠার গল্প তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩