এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫
মোহাম্মদ জিলুর রহমান তার আপুর প্রিম্যাচিওর বেবিদের চিকিৎসার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সংক্রমণ ও গুরুতর শারীরিক জটিলতা নিয়ে বেবিদের এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ভর্তি করা হয়। শুরুতে তাদের ইমার্জেন্সিতে আনা হয় এবং পরবর্তীতে ডাঃ প্রণব কান্তি মল্লিক ও ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে NICU-তে বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা শুরু হয়। প্রিম্যাচিওর বেবিদের মধ্যে একজনের ওজন ছিল মাত্র ১.১২০ কেজি। নিবিড় পর্যবেক্ষণ, সংক্রমণ নিয়ন্ত্রণ, শ্বাস-প্রশ্বাস ও লাইফ সাপোর্ট, প্রিম্যাচিওর বেবি কেয়ার এবং প্রয়োজনীয় জরুরি চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়। পরবর্তীতে বেবিদের ওজন প্রায় ১.৫ কেজিতে পৌঁছায় এবং তারা সুস্থ হয়ে ওঠে। এই ভিডিওতে মোহাম্মদ জিলুর রহমান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে তার পরিবারের প্রিম্যাচিওর বেবিদের NICU চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩