আমাদের সন্তান ৭ মাস পূর্ণ হওয়ার প্রায় এক সপ্তাহ আগেই প্রিম্যাচিওর অবস্থায় জন্ম নেয়। এত অল্প সময়ে সন্তান জন্ম নেওয়ায় আমরা অনেক চিন্তিত ছিলাম। শিশুটির বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা ছিল এবং প্রয়োজন ছিল বিশেষায়িত চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের।
এখানে নিওনেটাল ICU (NICU)-তে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয়। নিওনেটোলজি অ্যান্ড পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে এবং তাঁর টিম সার্বক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা ও পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে প্রিম্যাচিওর শিশুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা, দক্ষ নার্সিং সেবা এবং নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা আমাদের অনেক আশ্বস্ত করেছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আমাদের সন্তান প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও নিবিড় পরিচর্যা পেয়েছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের সন্তান ভালো আছে। আমাদের সন্তানের চিকিৎসায় ডাঃ দীপিকা দে এবং তাঁর পুরো টিমের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩