এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪
চট্টগ্রামের বাসিন্দা সেতু আক্তার মাত্র ৭ মাসে একটি প্রিম্যাচিউর শিশুর জন্ম দেন। শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি সন্তানকে নিয়ে আসেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। শিশুটিকে NICU-তে ভর্তি করে পেডিয়াট্রিকস অ্যান্ড নিওনেটোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়। নিবিড় পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়। বর্তমানে সেতু আক্তারের সন্তান ভালো আছে। এই ভিডিওতে সেতু আক্তার নিজেই জানাচ্ছেন তাঁর প্রিম্যাচিউর সন্তানের চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩