এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩
শাকাওয়াত হোসাইন ও তাঁর স্ত্রী প্রিম্যাচিউর টুইন বেবির জন্মের পর গুরুতর সংকটের মুখোমুখি হন। সাড়ে সাত মাসে জন্ম নেওয়া শিশু দুটির শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। এরপর তাঁরা নবজাতকদের নিয়ে আসেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। উন্নত NICU সাপোর্ট, আধুনিক চিকিৎসা সুবিধা এবং বিশেষজ্ঞ টিমের সমন্বিত পরিচর্যায় শিশু দুটির চিকিৎসা শুরু হয়। পেডিয়াট্রিকস অ্যান্ড নিওনেটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ দীপিকা দে-এর তত্ত্বাবধানে প্রতিদিনের নিবিড় পর্যবেক্ষণ, সঠিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে নবজাতক দুজন ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসে। এই ভিডিওতে বাবা শাকাওয়াত হোসাইন তাঁর সন্তানদের চিকিৎসা, ডাক্তার-নার্সদের সেবা এবং ডাঃ দীপিকা দে-এর প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩