এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আপনাকে স্বাগতম
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘদিনের হাঁটুর ব্যথা ও জটিলতার কারণে স্বাভাবিক হাঁটাচলাতেও কষ্ট পাচ্ছিলেন মোঃ পিনহাস উদ্দিন চৌধুরীর বড় বোন। উন্নত চিকিৎসার জন্য তিনি এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে আসেন এবং অর্থোপেডিকস অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাহুল ভানের তত্ত্বাবধানে তাঁর ডান হাঁটুর সফল Knee Replacement Surgery সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর ধাপে ধাপে পুনর্বাসন ও হাঁটার প্রক্রিয়ায় তিনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এই ভিডিওতে মোঃ পিনহাস উদ্দিন চৌধুরী তাঁর বোনের চিকিৎসা, কৃত্রিম জয়েন্ট ব্যবহারের প্রক্রিয়া, চিকিৎসক ও নার্সিং টিমের সহযোগিতা এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পাওয়া সেবার অভিজ্ঞতা তুলে ধরেছেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর বাম হাঁটুর চিকিৎসার পরিকল্পনাও রয়েছে।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩