এভারকেয়ার বিডি
ডাঃ শওকত আজাদ

ডাঃ শওকত আজাদ

এমবিবিএস, এমডি (নেফ্রোলজি)

কনসালট্যান্ট

ডিপার্টমেন্ট :নেফ্রোলজি

দক্ষতা ও অভিজ্ঞতা

• ডাঃ শওকত আজাদ এমবিবিএস সম্পন্ন করার পর নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজির ফেলো সদস্য । তিনি ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজির উপর ১ বছর ফেলোশিপ (ওয়ার্ল্ড কিডনি একাডেমি, আমেরিকা) করেছেন।

• কিডনি রোগের রোগ নির্ণয় ও চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি ক্রনিক কিডনি ডিজিজ (CKD), অ্যাকিউট কিডনি ইনজুরি (AKI), ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ এবং কিডনি ফেইলিউর ব্যবস্থাপনায় অভিজ্ঞ।

• তিনি ডায়ালাইসিস ও সমন্বিত কিডনি চিকিৎসা, ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা, গ্লোমেরুলার রোগ, নেফ্রোটিক সিনড্রোম, কিডনি ইনফেকশন ও কিডনিতে পাথরসহ বিভিন্ন জটিল কিডনি রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

• এছাড়াও কিডনি ট্রান্সপ্লান্ট নেফ্রোলজি ও জটিল কিডনি রোগ ব্যবস্থাপনায় তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘমেয়াদি ও জটিল কিডনি রোগীদের জন্য সমন্বিত ও বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করেন।

• তাঁর কিডনি রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতা রয়েছে।

• তিনি ইন্টারভেনশনাল নেফ্রোলজি (Dialysis Catheter, Renal Biopsy) এর উপর - অস্টেলিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।

• ডাঃ শওকত আজাদ CRRT এর উপরও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।