সীতাকুণ্ডের বাসিন্দা আকাশ চক্রবর্তী কাজল প্রায় ৪ বছর ধরে কানের নিচে ছোট একটি টিউমার নিয়ে বসবাস করছিলেন। হঠাৎ ৩ থেকে ৪ মাসের মধ্যে টিউমারটি বড় হয়ে যাওয়ায় তিনি চিন্তিত হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য উদ্যোগ নেন। ভারতে চিকিৎসার জন্য ভিসা না পাওয়ার পর তিনি আসেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে এবং ই এন টি (নাক, কান ও গলা) বিভাগের কনসালটেন্ট ডাঃ এ.বি.এম. তোফাজ্জাল হোসেনের পরামর্শ নেন। আকাশের ভাষ্য অনুযায়ী, কলকাতা ও চট্টগ্রামের কয়েকজন বিশেষজ্ঞ তাকে জানিয়েছিলেন যে টিউমারটি নার্ভের কাছাকাছি অবস্থান করায় অপারেশনে মুখের দুর্বলতা বা বিকৃতির ঝুঁকি থাকতে পারে। ডাঃ এ.বি.এম. তোফাজ্জাল হোসেনেরতাকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানান এবং নার্ভ সংরক্ষণের লক্ষ্য নিয়ে অস্ত্রোপচারের পরিকল্পনা করেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে তার মাইক্রোস্কোপিক প্যারোটিড গ্ল্যান্ড সার্জারি সম্পন্ন হয়। রোগীর নিজের ভাষ্য অনুযায়ী, অপারেশনের পর তার মুখে কোনো দৃশ্যমান বিকৃতি দেখা দেয়নি এবং আইসিইউতে থাকার প্রয়োজন ছাড়াই ৪ দিন পর তিনি বাড়ি ফেরেন। নিজের রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন আকাশ চক্রবর্তী কাজল। রোগীর নিজের মুখে শুনুন প্যারোটিড গ্ল্যান্ড টিউমারের চিকিৎসার অভিজ্ঞতা।
আরও বিস্তারিত তথ্যের জন্য অথবা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী সম্পর্কে জানতে, অনুগ্রহ করে কল করুন ১০৬৬৩