ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নাজমা সিদ্দিকী ১৯৯৪ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০১ সালে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) থেকে ডিজিও এবং ২০০৭ সালে বিসিপিএস থেকে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন।
তিনি গাইনি ক্যান্সার বিষয়ে ২০১৫ সালে ভারতের টাটা মেডিকেল সেন্টার এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বার্মিংহাম সিটি হাসপাতাল থেকে প্রশিক্ষণ নেন।
তিনি গাইনি ক্যান্সার সার্জারির হাইপ্যাক (HIPEC), পাইপ্যাক (PIPAC), রোবোটিকস-এ ভারতের বেঙ্গালুরুর অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতাল এবং সিএমআই (CMI) হাসপাতাল থেকে ২০২৪ সালে প্রশিক্ষণ নেন।
তিনি ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত হাসপাতাল এমএসকেসিসি-তে ফেলো অবজারভার হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি গাইনি অনকোলজি চিকিৎসার আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ওপেন ও ল্যাপারোস্কোপিক গাইনি সার্জারির পাশাপাশি জটিল অবস্টেট্রিক্স সার্জারি (প্লাসেন্টা প্রিভিয়া)-তেও বিশেষভাবে অভিজ্ঞ।
অধ্যাপক ডা. নাজমা দীর্ঘ ৩০ বছর বাংলাদেশ সেনাবাহিনীতে দক্ষতা ও সুনামের সঙ্গে গাইনিকোলজিস্ট এবং গাইনি-অনকোলজিস্ট হিসেবে রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকার সিএমএইচ-এ গাইনি ক্যান্সার স্ক্রিনিং সেন্টার ও গাইনি অনকোলজি সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
অধ্যাপক ডা. নাজমা স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষাদানে সক্রিয়ভাবে জড়িত। তিনি এমবিবিএস, ডিজিও, এমসিপিএস, এফসিপিএস ও এফসিপিএস (গাইনি অনকোলজি) পরীক্ষার পরীক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের থিসিস ও গবেষণাপত্রের নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজস্ব উদ্যোগে তার বহু গবেষণামূলক কাজ রয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।