এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম

ডা. এ. টি. এম. জুলফিকুর রহমান
এমবিবিএস; এমএস (অর্থোপেডিক্স); ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স ফেলো, আর্থ্রোপ্লাস্টি (আইএএইচ, নয়াদিল্লি), এও ট্রমা মাস্টার্স (পেলভিস ও অ্যাসিটাবুলাম), এসআইসিওটি ফেলো (ফুট ও অ্যাঙ্কেল)
কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :অর্থোপেডিক্স
দক্ষতা ও অভিজ্ঞতা
- ডা. এটিএম জুলফিকার রহমান ১৯৯৫ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
- তিনি ২০০৫ সালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (এনআইটিওআর) থেকে অর্থোপেডিক্স ও ট্রমা’য় ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০১৮ সালে তিনি একই প্রতিষ্ঠান থেকে অর্থোপেডিক্স ও ট্রমা’য় এমএস ডিগ্রি অর্জন করেন।
- তিনি ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপিটালে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ও অ্যাডভান্স আর্থ্রোস্কোপিক সার্জারিতে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি ভারত, দুবাই ও সিঙ্গাপুরে এও (AO) ট্রমা বেসিক, অ্যাডভান্সড ও মাস্টার্স প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
- তার জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে (হিপ, হাঁটু ও কাঁধ) বিশেষ আগ্রহ রয়েছে। এছাড়ও তিনি ORIF, CRIF ও MIPO টেকনিকের মাধ্যমে হাত ও পায়ের মাস্কুলোস্কেলিটাল ট্রমা ও পেলভিক হাড়ের চিকিৎসা করেন।
- মাংসপেশি ও অস্থি-সংক্রান্ত ট্রমা’র পাশাপাশি তিনি অস্টিওপোরোসিস, আথ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, হাড় ও নরম টিস্যুর টিউমারের চিকিৎসায় ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।
- তিনি এও এলায়েন্স বাংলাদেশ এবং সোসাইটি অব পেলভিক অ্যান্ড অ্যাসিটাবুলার সার্জনস অব বাংলাদেশ (সোপাস বাংলাদেশ)-এর একজন নির্বাহী সদস্য।
- অর্থোপেডিক্স ও ট্রমা বিষয়ে তার একাধিক গবেষণামূলক প্রকাশনা রয়েছে।
- তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বহু জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
