এভারকেয়ার বিডি
এভারকেয়ার হসপিটাল ঢাকায় আপনাকে স্বাগতম

ডা. আবু সাইদ মোহাম্মদ ইকবাল
এমবিবিএস, এফসিপিএস, এমডি
সিনিয়র কনসালটেন্ট
ডিপার্টমেন্ট :পেডিয়াট্রিক্স
দক্ষতা ও অভিজ্ঞতা
- ডাঃ ইকবাল দেশের প্রথম সারির নিওনেটোলজিস্টদের মধ্যে অন্যতম একজন এবং বিগত ৩৫ বছরেরও বেশি সময় ধরে পেডিয়াট্রিকস ও নিওনেটোলজিতে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইন্সটিটিউট অব পোস্ট-গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) থেকে পেডিয়াট্রিকসের বিভিন্ন শাখায় ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি বিসিপিএস থেকে পেডিয়াট্রিকস-এ ফেলোশিপ (এফসিপিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। ডাঃ ইকবাল সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) থেকে নিওনেটোলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন।
- সিঙ্গাপুর যাওয়ার পূর্বে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
- সিঙ্গাপুরে ফেলোশিপ সম্পন্ন করার পর নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ারে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত রয়েল উইমেন্স হসপিটালে যোগদান করেন। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ারে প্রায় ৭ বছর কাজ করে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করার পর, তিনি দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল নিওনেটাল ইন্টেন্সিভিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
- এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে, ডাঃ ইকবাল গত ১৮ বছর ধরে কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট হিসেবে কাজ করছেন।
