ডাঃ ইকবাল দেশের প্রথম সারির নিওনেটোলজিস্টদের মধ্যে অন্যতম একজন এবং বিগত ৩৫ বছরেরও বেশি সময় ধরে পেডিয়াট্রিকস ও নিওনেটোলজিতে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরবর্তীতে ইন্সটিটিউট অব পোস্ট-গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর) থেকে পেডিয়াট্রিকসের বিভিন্ন শাখায় ব্যাপক প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি বিসিপিএস থেকে পেডিয়াট্রিকস-এ ফেলোশিপ (এফসিপিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। ডাঃ ইকবাল সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) থেকে নিওনেটোলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন।
সিঙ্গাপুর যাওয়ার পূর্বে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।
সিঙ্গাপুরে ফেলোশিপ সম্পন্ন করার পর নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিওনেটাল ইন্টেনসিভ কেয়ারে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত রয়েল উইমেন্স হসপিটালে যোগদান করেন। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ারে প্রায় ৭ বছর কাজ করে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করার পর, তিনি দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল নিওনেটাল ইন্টেন্সিভিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকা-তে, ডাঃ ইকবাল গত ১৮ বছর ধরে কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট হিসেবে কাজ করছেন।