পেডিয়াট্রিক্স এন্ড নিওনেটলজি বিভাগে ডা. ফাহ্মিদা জাবীনের রয়েছে প্রায় সুদীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধীনে কিশোরগঞ্জের স্বনামধন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।
উচ্চতর গবেষণার প্রতি আগ্রহের ফলস্বরূপ তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পে বিশেষ চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন।
ডা. ফাহ্মিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ঢাকা শিশু হসপিটালের বিআইসিএইচ থেকে জেনারেল পেডিয়াট্রিক্স—এর ওপর স্নাতকোত্তর এমডি ডিগ্রী (ডক্টর অব মেডিসিন) অর্জন করেন।
তিনি ইতিমধ্যে শিশুদের ডায়াবেটিস ও বিভিন্ন হরমোন রোগ বিষয়ে বারডেম-২ জেনারেল হসপিটাল থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তিনি দেশে এবং বিদেশে এ—সংক্রান্ত বিভিন্ন সোসাইটির সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় এবং পূর্বে অন্যান্য বিশেষায়িত হসপিটালে আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সি শিশুরোগ ব্যবস্থাপনায় ডা. ফাহ্মিদা’র রয়েছে প্রত্যক্ষ, দক্ষ অভিজ্ঞতা। ইমার্জেন্সি ও ক্রিটিকাল নবজাতকের ব্যবস্থাপনায়ও তিনি বিশেষভাবে পারদর্শী।
কনসালট্যান্ট হবার আগে তিনি এভারকেয়ার হসপিটাল ঢাকা’রই পেডিয়াট্রিক্স এন্ড নিওনেটলজি বিভাগে গত ১০ বছর রেজিস্ট্রার থেকে ক্রমান্বয়ে সিনিয়র রেজিস্ট্রার, স্পেশালিস্ট এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।