তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
মেডিকেল অফিসার হিসেবে ২০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রবেশ করেন।
এমডি (সাইকিয়াট্রি) ডিগ্রি লাভ করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা,থেকে।
বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক, সোশাল সাইকিয়াট্রি, কম্যিউনিটি ও সোশাল সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত আছেন এবং সেখানে বহির্বিভাগ ও ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
তিনি ফরেনসিক সাইকিয়াট্রির মেডিকেল বোর্ডের একজন সদস্য।
তিনি ডিপ্রেশন , অ্যাংজাইটি,ব্যাক্তিত্বের সমস্যা, মাদকাসক্তি, সিজোফ্রেনিয়া, শুচিবায়ু, মনোযৌন সমস্যা, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সংক্রান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করে থাকেন।
তার মৌলিক গবেষণা সংক্রান্ত বিষয় বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন গবেষণার পাশাপাশি থিসিস গাইড ও ডিজার্টেশনে সুপারভাইজার হিসাবে কাজ করছেন।
তিনি মানসিক রোগ ও রোগীদের বিষয়ে যে কুসংস্কার ও ভুল ধারণা আছে সেগুলো দূর করা ও এবিষয়ে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।