ডা. কাজী আতিকুর রহমান এসএসএমসি থেকে এমবিবিএস, এনআইসিভিডি থেকে এমডি, আমেরিকা থেকে এমডি, লন্ডনে অবস্থিত রয়াল কলেজ অব ফিজিসিয়ানস্ থেকে এমআরসিপি এবং এফআরসিপি (এডিনবার্গ) ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি সৌদি আরবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিয়াক সেন্টার কিং সালমান হার্ট সেন্টার, রিয়াদ-এ ১০ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন।
তিনি এনআইসিভিডি, বিএসএমএমইউ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রংপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইত্যাদি সুপরিচিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করেছেন।
ডা. কাজী আতিকুর রহমান ১,৫০০-রও বেশি কোরোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন করেছেন এবং তিনি ট্রান্সকিউটেনিয়াস অ্যাওরটিক ভালভ ইমপ্লানটেশন (TAVI) ও পেসমেকার ইমপ্লানটেশনে বিশেষভাবে অভিজ্ঞ।
তিনি গত ৯ বছরেরও বেশি সময় ধরে এভারকেয়ার হসপিটাল, ঢাকায় কর্মরত আছেন।