ডা. মোঃ গোলাম রাব্বী দেশের একজন অন্যতম প্রতিশ্রম্নতিশীল অর্থোডন্টিস্ট।
তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি বিসিপিএস থেকে অর্থোডন্টিক্স ও ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স—এ এফসিপিএস সম্পন্ন করেন।
তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব অর্থোডন্টিক্স এর একজন ফেলো।
অর্থোডনসিয়া বিষয়ে তার রয়েছে দশ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা। তার বিশেষত্ব ফিক্সড ব্রেসেস সিস্টেম।
তিনি এ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে একটি প্রাইভেট ডেন্টাল কলেজে কর্মরত আছেন।
ব্রেসেস সিস্টেমে আকা—বাঁকা, উঁচু—নিচু ও ফাঁকা দাঁতের চিকিৎসায় এবং কসমেটিক ফিলিং এর মাধ্যমে হাসির সৌন্দর্য বর্ধনে তার রয়েছে বিশেষ দক্ষতা।