ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ৩০ বছরেরও বেশী অভিজ্ঞতা নিয়ে ডা. তামজীদ আহমেদ, রেডিয়াল ও ফেমোরাল পদ্ধতিতে করোনারী, কারোটিড ও পেরিফেরাল এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি সম্পাদনে একজন অভিজ্ঞ চিকিৎসক। ইন্ট্রা—কার্ডিয়াক ডিভাইস স্থাপনেও তার বিশেষ দক্ষতা রয়েছে।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস পাশ করেন এবং পরবর্তীতে ইন্সটিটিউট অফ পোস্ট—গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ—এ যোগ দেন।
ডা. তামজীদ আহমেদ যুক্তরাজ্যে অবস্থিত রয়েল কলেজ অফ ফিজিসিয়ানস্ থেকে ১৯৯৫ সালে এমআরসিপি ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি সাউথ আফ্রিকার ডারবানে অবস্থিত প্রখ্যাত ইউনিভার্সিটি অফ নাটাল—এর অধীনে ওয়েন্টওরথ হসপিটাল থেকে ১৯৯৯ সালে কার্ডিওলজিতে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আব্দুল আজিজ কার্ডিয়াক সেন্টারে কর্মরত ছিলেন। এটি মধ্যপ্রাচ্যের একটি অন্যতম কার্ডিওভাসকুলার প্রতিষ্ঠান।
ডা. তামজীদ ২০০৫ সালে রয়েল কলেজ অফ ফিজিসিয়ানস্ ও সার্জন্স অফ গ্লাসগো (এফআরসিপি) ও ২০০৭ সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি (এফএসিসি)—এর একজন ফেলো হিসাবে নির্বাচিত হন। তাছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত সোসাইটি অফ কার্ডিয়াক ইন্টারভেনশন—এর একজন ফেলো।
ডা. তামজীদ ২০১৮ সালে অ্যাপোলো হসপিটালস এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত 'অধ্যাপক' উপাধি পেয়েছেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকায় যোগদানের পূর্বে, তিনি ঢাকায় অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইন্সটিটিউট—এ কর্মরত ছিলেন ৷