ডাঃ মোঃ শাহীনুর রহমান বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর থোরাসিক সার্জারি বিভাগের প্রথম ফেলো। তিনি ২০০৯ সালে সুপার স্পেশালিটি কোয়ালিফিকেশন অর্জন করেন এবং এরপর কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল, ঢাকায় নিজের ব্যক্তিগত উদ্যোগ, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে একটি পূর্ণাঙ্গ থোরাসিক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা করেন।
তিনি দেশ ও বিদেশ থেকে প্রশিক্ষণ লাভ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন ও আয়োজনে ভ‚মিকা রেখেছেন। সেখানে তিনি নিজের পেপার উপস্থাপন করেছেন।
তিনি ওপেন ও মিনিমাল ইনভেসিভ (VATS) থোরাসিক সার্জারিতে দক্ষ। তিনি নিয়মিত অন্ননালী (Esophagus), ফুসফুস, প্লুরা (Pleura), মিডিয়াস্টাইনাম (Mediastinum) এবং চেস্ট ওয়াল-এর (Chest wall) সার্জারি করে থাকেন।
সিঙ্গাপুর, চীন ও তুরস্ক থেকে ডাঃ মোঃ শাহীনুর রহমান VATS-এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বাংলাদেশে থোরাসিক সার্জনদের মধ্যে VATS পদ্ধতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বুকে কোনো কাটাছেঁড়া ছাড়াই সাবজিফয়েড VATS পদ্ধতির মাধ্যমে তিনি মিডিয়াস্টাইনামের সার্জারি করে থাকেন। এছাড়া তিনি হাতে অতিরিক্ত ঘাম (Palmar hyperhydrosis)-এর জন্য মিনিমাল ইনভেসিভ থোরাসিক সিমপ্যাথেকটমি এবং মায়েস্থেনিয়া গ্রাভিস রোগের জন্য থাইমেকটমি করে থাকেন, যার ফলাফল অত্যন্ত সন্তোষজনক।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর থোরাসিক সার্জারি (BATS)-এর একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।