প্রফেসর ডা. আব্দুল কাদের শেখ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবতীর্তে ইন্টারনাল মেডিসিন বিষয়ে এফসিপিএস এবং নিউরোলজি বিষয়ে এমডি ডিগ্রি সম্পন্ন করেন।
এভারকেয়ার হসপিটাল ঢাকা’য় যোগদানের পূর্বে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে বিএসএমএমইউ এর হেডএক ক্লিনিক এর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর ডা. আব্দুল কাদের শেখ তার বিস্তৃত কর্মজীবনে অসংখ্য সরকারি হসপিটাল ও মেডিকেল কলেজে সেবাদান করেছেন; যেমন- বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
তিনি পার্ট টাইম সিনিয়র কনসালটেন্ট হিসেবে স্কয়ার হসপিটাল লিঃ ও ইবনে সিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিউরো-মেডিসিন বিভাগেও কর্মরত ছিলেন।
শিক্ষকতায় তার ২৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
প্রফেসর ডা. আব্দুল কাদের শেখের আগ্রহের বিষয় হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার- নিউরোলজি।
তিনি দেশ ও বিদেশে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রফেসর ডা. আব্দুল কাদের শেখের অসংখ্য প্রকাশনা রয়েছে।