প্রফেসর ডা. কাজী হাসিনুর রহমান, ২০০৯ সালে ফেব্রুয়ারি থেকে এই হসপিটালে জেনারেল ডেন্টিস্ট্রি কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।
তিনি ১৯৯৪ সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং বিএসএমএমইউ থেকে প্রস্থোডেন্টিক্স—এ এমএস সম্পন্ন করেন।
তিনি দেশ ও বিদেশ থেকে প্রস্থোসিস ইমপ্ল্যান্ট— এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি গত ২০ বছর যাবৎ বিভিন্ন নামী প্রতিষ্ঠানে কাজ করছেন।
তিনি বিগত ১৮ বছর যাবৎ শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কাজ করছেন।
আর্টিফিশিয়াল রিপ্লেসমেন্ট অব মিসিং টুথ, যেমন: ক্রাউন, ব্রিজ, ইমপ্ল্যান্ট ও ম্যাক্সিলোফেশিয়াল প্রস্থোসিস—এ প্রস্থোডোন্টিস্ট হিসেবে তার রয়েছে বিশেষ দক্ষতা।
তিনি হাই টেক এন্ডোডোন্টিক প্রসিডিউর, যেমন: রুট ক্যানেল ট্রিটমেন্ট ও এন্ডো—সার্জারির ক্ষেত্রেও বিশেষভাবে দক্ষ।